1 Answers
অদক্ষ চালক গাড়ি চালানোতে ভুল ত্রুটি করায় তারা সড়ক দুর্ঘটনা ঘটিয়ে থাকে এবং এ কারণেই তারা উক্ত ঘটনার জন্য দায়ী। গাড়ি চালানোর জন্য যেসব আইন ও নিয়মনীতি রয়েছে তা অধিকাংশ গাড়ির চালকরা জানে না। এ কারণে তারা কখনও কখনও মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে থাকে। বাংলাদেশে স্বল্প শিক্ষিত গাড়ির মালিকরা অনেক ক্ষেত্রেই কম বেতনে সনদবিহীন গাড়ির চালক নিয়োগ দিয়ে থাকেন। এসব চালকের অধিকাংশই তরুণ বয়সের, যারা রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় অন্য গাড়িকে ওভারটেক করে এবং বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে থাকে। যার ফলে ঘটছে সড়ক দুর্ঘটনা।
5 views
Answered