1 Answers
সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ রয়েছে। যে সমস্ত কারণে সড়ক দুর্ঘটনা ঘটে তাদের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো দক্ষ চালকের অভাব। বাংলাদেশের শহরে গাড়ির সংখ্যা যে হারে বেড়েছে সে হারে দক্ষ চালক তৈরি হয়নি। অদক্ষ ও দুর্বল প্রশিক্ষণপ্রাপ্ত চালক গাড়ি চালানোর কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। গাড়ি চালানোর জন্য যে সকল আইন ও নিয়মনীতি রয়েছে তা অধিকাংশ গাড়ি চালকরা জানেন না। এসব চালকদের অধিকাংশই তরুণ বয়সের, যারা রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় অন্য গাড়িকে ওভারটেক করে ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে থাকে। এ কারণেও প্রতিদিন সড়ক দুর্ঘটনা বাড়ছে।
তাই বলা যায়, সড়ক দুর্ঘটনা কমানোর জন্য দক্ষ চালক প্রয়োজন।
4 views
Answered