1 Answers
বেঁচে থাকার জন্য খাদ্য উৎপাদন করতে মানুষ মাটিকে যথেচ্ছ ব্যবহার করে আসছে কৃষি সভ্যতার সূচনালগ্ন থেকে। মানুষ ক্ষুধার অন্ন যোগাড় করতে জঙ্গল পরিষ্কার করছে। ভূমিকর্ষণ, পানি সেচ, পানি নিষ্কাশন ইত্যাদি কাজের মাধ্যমে মাটিকে প্রতিনিয়ত উৎপীড়ন করা হচ্ছে। এর ফলে মাটির উপরিভাগ উন্মুক্ত হয়ে ভূমিক্ষয় হচ্ছে। তাছাড়া মানুষ ঘরবাড়ি, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করেও কৃষিজমি বিনষ্ট করছে, ফলে ভূমিক্ষয় হচ্ছে। একইভাবে পাহাড়ি এলাকায় জুম চাষের ফলে বা ধাপ করে চাষ করার ফলে মাটি আলগা হয়ে ভূমিক্ষয় হচ্ছে। এ সকল কারণেই ভূমিক্ষয়ের জন্য মানুষ দায়ী।
7 views
Answered