1 Answers
উদ্দীপকের তথ্যানুসারে শিশুটি রক্তশূন্যতা এবং রাতকানা রোগে আক্রান্ত।
রক্তশূন্যতা হচ্ছে বয়স ও লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া। অত্যধিক রক্তপাত ঘটলে, কৃমির আক্রমণে, লৌহ ঘটিত খাদ্য উপাদান যথাযথ শোষণ না হলে, খাদ্যে লৌহের পরিমাণ কম থাকলে রক্তশূন্যতা হতে পারে। রক্তশূন্যতার কারণে মুখ ফ্যাকাশে হয়ে যায়।
শিশুটির ক্ষেত্রে উল্লিখিত কারণগুলোর এক বা একাধিক ঘটতে পারে।
আবার, রাতকানা রোগটি হয় ভিটামিন-এ এর অভাবে। রাতকানা রোগীদের চোখের সংবেদী 'রড' কোষগুলো ক্ষতিগ্রস্থ হয়। ফলে স্বল্প আলোতে ভালো দেখা যায় না। রোগ বেড়ে গেলে কর্ণিয়া ঘোলাটে হয়ে যায়, ফলে রোগী সবকিছু ঝাপসা দেখে।
সুতরাং শিশুটির রাতকানা রোগের ক্ষেত্রে সে ভিটামিন-এ-এর অভাবে ভুগছে।
4 views
Answered