1 Answers

সাউদ্দীপকে উল্লিখিত উপাদানটি হলো DNA যা ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড নামে পরিচিত। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক এটির গঠন সংক্রান্ত একটি মডেল প্রদান করেন। নিচে মডেলটি বর্ণনা করা হলো- দুটি পলিনিউক্লিওটাইডের সূত্র পরস্পরের সাথে লোহার সিঁড়ির মতো ডানদিকে প্যাঁচানো থেকে একটি জোড়া কুণ্ডলী গঠন করে। এ সিঁড়ির দুদিকের হাতল নির্মিত হয় ডিঅক্সিরাইবোজ শ্যুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এবং ধাপগুলো দুটি নাইট্রোজেন বেস (A = T, G C) দিয়ে গঠিত হয়। একটি নিউক্লিওটাইডের শ্যুগারের ৫ম কার্বন অণুর সাথে ফসফেট যুক্ত থাকলে অপর নিউক্লিওটাইডের শ্যুগার ৩য় কার্বন অণুর সাথে যুক্ত থাকে। সূত্র দুটি পরস্পর সমান্তরালে বিপরীতমুখী হয়ে অবস্থান করে। বেসগুলো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়। কাজেই সিঁড়ির বাইরের দিকে থাকে ফসফেট এবং ভেতরের দিকে নাইট্রোজেন বেস। হেলিক্সের ব্যাস ২০৪। একটি পূর্ণাঙ্গ প্যাঁচ প্রতি ৩.৪Å দূরত্বে সম্পন্ন হয়। প্যাঁচটি হয় ডান থেকে বাঁ দিকে। প্রতি প্যাঁচে থাকে প্রায় ২৫টি হাইড্রোজেন বন্ড। বেসগুলো পরস্পর থেকে ৩.৪৪ দূরত্বে অবস্থিত।

4 views

Related Questions