হৈমন্তির ব্যক্তি জীবনের সাথে উনিশ শতকের বই-এর কে ব্যক্তিজীবনের মিল রয়েছে? বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
হৈমন্তির ব্যক্তি জীবনের সাথে বিশ শতকের মহামনীষী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের মিল রয়েছে।
বিশ শতকের শুরুতে বাঙালি মুসলিম মেয়েরা লেখাপড়ার অধিকার থেকে বঞ্চিত ছিল। সমাজে ধর্মের নামে তাদের পর্দার আড়ালে গৃহবন্দী করে রাখা হতো। মুসলমান মেয়েদের এই বন্দীদশা থেকে যিনি মুক্তির ডাক দিলেন, তিনি হলেন বেগম রোকেয়া। তিনি যে অঞ্চলে বসবাস করতেন ঐ অঞ্চলে তাদের পরিবার ছিল অত্যন্ত সম্ভ্রান্ত ও রক্ষণশীল। বেগম রোকেয়া তার বড় ভাই ইব্রাহীম সাবের এবং বড় বোন করিমুন্নেসার কাছে শিক্ষা লাভ করেন। স্কুলে গিয়ে শিক্ষা লাভ করা সম্ভব না হলেও তিনি বাংলা ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করেন এবং নারীমুক্তি বিষয়ে অনেক সাহিত্য রচনা করেন।
উদ্দীপকের হৈমন্তি একটি রক্ষণশীল পরিবারের মেয়ে। পড়াশোনার প্রতি তার খুব আগ্রহ। প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও তিনি ঘরে বসেই পড়াশোনা করেন। তার লেখনীতে নারী সমাজের করুণ চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকের হৈমন্তির জীবনের সাথে উপরে বর্ণিত মহামনীষী বেগম রোকেয়ার জীবন সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বেগম | রোকেয়ার জীবনের প্রতিফলন ঘটেছে।