1 Answers

ঢাকার জাদুঘরে অনির্বাণ-এর দেখা চিত্রশিল্প ও শিল্পকলা প্রাচীন বাংলার চিত্রশিল্প ও শিল্পকলা।

প্রাচীনকালে বাংলায় চিত্র অঙ্কনের চর্চা ছিল। সাধারণত বৌদ্ধবিহার ও মন্দিরের দেয়াল সৌন্দর্যময় করার জন্য চিত্রাঙ্কন করার রীতি প্রচলিত ছিল। তখনকার দিনে বৌদ্ধ লেখকরা তালপাতা অথবা কাগজে পুস্তকের পাণ্ডুলিপি তৈরি করতেন। এসব পুঁথি চিত্রায়িত করার জন্য লেখক ও শিল্পীরা ছোট ছোট ছবি আঁকতেন। অষ্টসাহসিকা প্রজ্ঞাপারমিতা পুঁথি বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। প্রাচীন বাংলার শিল্পকলার ক্ষেত্রে পাল যুগ স্মরণীয়। এ যুগে প্রস্তর ও ধাতু নির্মিত দেব-দেবীর মূর্তি শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন। মূর্তি নির্মাণে সাধারণত অষ্টধাতু ও কালো কষ্টিপাথর ব্যবহার করা হতো। এছাড়া স্বর্ণ ও রূপার ব্যবহারের প্রচলন ছিল। শিল্পীর শিল্পকৌশল ও সৌন্দর্যবোধের অনন্য পরিচয় ফুটে উঠেছিল এ যুগের শিল্পকলায়।

4 views

Related Questions