1 Answers

পরিবারের সবার সুস্থতার জন্য মেনু পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। পরিবারের সদস্যদের বয়স, শারীরিক পরিশ্রম, রুচি ইত্যাদি বিষয় লক্ষ রেখে মেনু পরিকল্পনা করা হয়। তাই মেনু পরিকল্পনার মাধ্যমে দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখা যায়।

প্রতিদিন আহারে কী কী খাদ্য পরিবেশন করা হবে তা মেনু পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে পরিবারের সদস্যদের প্রয়োজন অনুযায়ী খাদ্য সরবরাহ করা যায়।

খাদ্য গ্রহণের উদ্দেশ্য শুধু ক্ষুধা নিবারণ নয়। এর প্রকৃত উদ্দেশ্য হলো যেসব খাদ্য খাওয়া হয় তা যেন শরীরকে কর্মক্ষম রাখে, ক্ষয়পূরণ করে ও বৃদ্ধি সাধন অব্যাহত রাখে এবং শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন করে তোলে। এজন্য প্রয়োজন সব উপাদানসমৃদ্ধ সুষম খাদ্যের। তাই শিশু, কিশোর, বৃদ্ধ, পরিশ্রমের ধরন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে খাদ্য চাহিদা পূরণের জন্য মেনু পরিকল্পনা করা হয়। মেনু পরিকল্পনায় পরিবারের বাজেট বা আয় অনুযায়ী প্রত্যেক সদস্যের রুচি, চাহিদা, বয়স, খাদ্য প্রস্তুত প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকে। ফলে সকল সদস্যের প্রয়োজন অনুযায়ী সুষম ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করা যায়। এ সুষম ও পুষ্টিকর খাদ্য পরিবারের সদস্যদের সুস্থ থাকতে সাহায্য করে।

তাই বলা যায়, পরিবারের সবার সুস্থ জীবনধারণে মেনু পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions