1 Answers

রেসিপির মাধ্যমে রান্না করা খাবারের মান ও পরিমাণ যাচাই করা হয়। রেসিপি এমন একটি নির্দেশক যাতে কীভাবে এবং কী কী উপকরণ কী পরিমাণ ব্যবহার করে রান্না করা হবে তার বিস্তারিত বিবরণ থাকে।

রেসিপিতে লেখা কলাকৌশল ও উল্লিখিত পরিমাণমতো উপকরণ ব্যবহার করতে হবে। রেসিপি বুঝতে হলে খাদ্যের মাপ, ওজন, রান্নার কৌশল ও পদ্ধতি, উপকরণ ও মশলা এবং বিকল্প খাদ্য সম্পর্কে 'ধারণা থাকতে হবে। রেসিপি অনুসরণ করলে যেকোনো রান্না আয়ত্তে আনা যায়। এর নির্দেশনা অনুযায়ী পাচক অতি সহজেই তা অনুসরণ করে খাদ্য প্রস্তুত করতে পারে। রেসিপিতে উপকরণ মেপে নেওয়া হয় বলে কোনো জিনিসের অপচয় হয় না। পরিবেশন সংখ্যা উল্লেখ থাকলে কতজন লোক খেতে পারবে তা সহজে অনুমান করা যায়।

তাই রেসিপি অনুসরণের মাধ্যমে মিলি খাবারের মান ও পরিমাণ যাচাই করে খাদ্যের গুণগত মান বজায় রাখেন।

4 views

Related Questions