1 Answers

উদ্দীপকে উল্লিখিত সুমন পালের শরীরে যে ভাইরাস সংক্রমিত হয়েছে পাঠ্যপুস্তকের আলোকে বলা যায় তিনি এইডস রোগে আক্রান্ত। উদ্দীপকে উল্লিখিত সুমন পালের ঘাড়ে ও কপালে অসহ্য ব্যথা এবং তার শুকনা কাশি লেগেই থাকে। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় যে, সে এমন একটি ভাইরাস দ্বারা আক্রান্ত যা HIV নামে পরিচিত এবং যা বিশ্বে প্রথম ১৯৮১ সালে শনাক্ত করা হয়েছিল। কেননা এইচআইভি ভাইরাসের আয়তন প্রায় ০.১ মাইক্রোমিটার এবং এটি বিশ্বে সর্বপ্রথম ১৯৮১ সালে বিজ্ঞানীরা শনাক্ত করেন। তাছাড়া সুমন পালের মধ্যে রোগের যে সমস্ত উপসর্গ লক্ষ করা যায় সে সমস্ত উপসর্গ সাধারণত এইচআইভি দ্বারা আক্রান্ত ব্যক্তির মধ্যেই দেখা যায়। সুমন পাল যে দেশে চাকরি করেন (দক্ষিণ আফ্রিকায়) সেদেশে এইচআইভি তথা এইডস-এর প্রার্দুভাব খুবই বেশি।

সুতরাং বলা যায়, সুমন পাল এইচআইভি দ্বারা আক্রান্ত এবং যা ক্রমে ক্রমে তার শরীরের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিবে।

4 views

Related Questions