1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'X' পত্রিকায় উল্লিখিত ঘটনাটি নারীর প্রতি সহিংসতার একটি উদাহরণ যার কারণ হলো প্রতিকূল সামাজিক প্রেক্ষাপট ও নারীর সচেতনতার অভাব। নারীর প্রতি সহিংসতার কারণ বহুবিধ। উক্ত পত্রিকায় বর্ণিত নারীর ক্ষেত্রে যৌতুকের কারণে সহিংসতা ঘটেছে। কারণ, আমাদের সমাজে বিভিন্ন কাজে নারীদের সর্বদা অপারদর্শী, অদক্ষ ও অর্থনৈতিকভাবে অনুৎপাদনশীল মনে করা হয়। তাই নারীদের কাছ হতে যৌতুক গ্রহণের দ্বারা তার 'মাশুল' আদায়ের চেষ্টা করে অনেকেই। মূলত অর্থনৈতিক দূরবস্থা আমাদের দেশে যৌতুক প্রথাকে প্রতিষ্ঠা করতে উৎসাহিত করেছে। উদ্দীপকের 'X' পত্রিকায় প্রকাশিত খবরটি এ বিষয়কেই প্রমাণ করে দেয়। পুরুষতান্ত্রিক মনোভাব ও নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি এই সহিংসতার মাত্রা বৃদ্ধি করে। পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ, নারীরা স্বামীর সেবাদাসী, স্বামীর পদতলে স্ত্রীর বেহেস্ত প্রভৃতি মনোভাব নারীদের নিষ্পেষণের হাতিয়ার। এসব কারণে সহজেই নারীরা সহিংসতা তথা প্রহার, যৌতুক, বাল্যবিবাহ, যৌন নির্যাতন ইত্যাদি এমনকি খুন পর্যন্ত হয়ে থাকে। উপরিউক্ত কারণসমূহই 'X' পত্রিকায় বর্ণিত ঘটনার জন্য দায়ী।

4 views

Related Questions