1 Answers
উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এ এইডস নামক সামাজিক সমস্যাটি ফুটে উঠেছে।
এইচআইভি ভাইরাস দ্বারা সংক্রমিত রোগের নাম এইডস। এটি মানবদেহে প্রবেশ করে সুপ্ত অবস্থায় দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। এই ভাইরাস রক্ত, বীর্য, থুথু, মায়ের দুধ, যোনিরস প্রভৃতির মাধ্যমে সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়ে থাকে। উদ্দীপকের ঘটনা-১ এ মি. 'ক' আহত হয়ে হাসপাতালে কয়েক ব্যাগ রক্ত গ্রহণ করেন। এরপর সাময়িকভাবে সুস্থ হলেও পরবর্তীতে তিনি আবার এমনভাবে অসুস্থ হয়ে পড়েন যে, ডাক্তার তার রোগটিকে অনিরাময়যোগ্য হিসেবে অভিহিত করেন। এর দ্বারা এটিই প্রতীয়মান হয় যে, মি. ক আহত হয়ে অপরীক্ষিত রক্ত গ্রহণ করেছেন, যাতে এইচআইভির জীবাণু ছিল। আবার এখনও পর্যন্ত এইচআইভির জীবাণু প্রতিকারে কোনো চিকিৎসাও আবিষ্কৃত হয়নি। তাই ডাক্তার তার রোগকে অনিরাময়যোগ্য হিসেবে অভিহিত করেছেন।
সুতরাং বলা যায়, ঘটনা-১ এ ইঙ্গিতকৃত সামাজিক সমস্যাটি হলো এইডস।