1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'খ' এবং তার দলবলের' কাজটি হলো জঙ্গি কার্যক্রম, যা মানুষের স্বাভাবিক জীবনের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ বলে আমি মনে করি।

জঙ্গিরা আক্রমণাত্মক ও হিংসাত্মক উপায়ে রাষ্ট্র বা সমাজ অনুমোদিত সংস্কারে সমর্থনে বা নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠা করতে সমবেতভাবে কাজ করে। যেমনটি উদ্দীপকের 'খ'-এর ক্ষেত্রে পরিলক্ষিত হয়। রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে জঙ্গি কর্মতৎপরতার প্রভাব ভয়াবহ ও মারাত্মক। জঙ্গি তৎপরতার কারণে একটি দেশের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হতে পারে। তাছাড়া জঙ্গি কার্যক্রম আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। মানুষের জীবনযাত্রা অচল হয়ে যেতে পারে। আমরা বিশ্বের বহু দেশের জঙ্গিদের দ্বারা সংঘটিত অনেক অপরাধ কর্ম সম্পর্কে কমবেশি জানি। আমেরিকার টুইন-টাওয়ার ধ্বংসের কারণ এ জঙ্গিবাদ। হাজার হাজার মানুষের হত্যাসহ বহু সম্পদ ধ্বংস হয়েছে এই জঙ্গি কর্মকান্ডে। মুম্বাইয়ের হোটেল তাজের হামলাও জঙ্গিদের কর্মকাণ্ড। আমাদের দেশে যশোর জেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে এবং পহেলা বৈশাখে রমনা বটমূলে বোমা বিস্ফোরণের মাধ্যমে নিরীহ শান্তিপ্রিয় মানুষকে হত্যা জঙ্গিদের কাজ। 

সম্প্রতি ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে বেশকিছু দেশি-বিদেশি নারী ও পুরুষকে হত্যা করে। অনেক ক্ষেত্রে জঙ্গিরা এসব কাজে আত্মাহুতি দিয়ে থাকে। একটি দেশে অব্যাহতভাবে জঙ্গি কার্যক্রম সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। পরিশেষে প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলা যায়।

5 views

Related Questions