1 Answers

অসৎসঙ্গ মানবজীবনকে খারাপ দিকে প্রভাবিত করে। অসৎসঙ্গের কুপ্রভাব অত্যন্ত বেশি।

একজন মানুষ অসৎসঙ্গের প্রভাবে ক্রমে ক্রমে অধোপথে ধাবিত হয়ে পাপী থেকে মহাপাপী হয়। তাই প্রত্যেকের উচিত অসৎসঙ্গ থেকে সাবধান থাকা এবং অসৎসঙ্গ ত্যাগ করা। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং সবসময় সর্বাবস্থায় অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। শ্যামল মেধাবী ছাত্র। কিন্তু অসৎসঙ্গের প্রভাবে সে মাদক গ্রহণ করে মাদকাসক্ত হয়ে পড়েছে। তার জীবন অন্ধকারে আচ্ছন্ন। তার জীবনের ঐ অন্ধকার অর্থাৎ খারাপ দিকগুলো তাকে বিফলতার দিকে ধাবিত করছে।

খারাপ অবস্থা থেকে উদ্ধারের একমাত্র পথ হলো ধর্ম পালন, নীতি ও আদর্শ অনুসরণ, সর্বোপরি মাদক গ্রহণ থেকে বিরত থাকা। অসৎ সঙ্গের প্রভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। অর্থাৎ সুখ্যাতির পরিবর্তে দুর্নাম, অবজ্ঞা ও অখ্যাতি লাভ করে। এছাড়া পারিবারিকভাবেও অবহেলার শিকার হয় আর অর্থনাশও হয়। অর্থ ছাড়া মাদক পাওয়া যায় না। তাই মাদকের জন্য অসৎভাবে অর্থ সংগ্রহ করতে গিয়ে মানুষ আরও নানা রকম পাপ বা অনৈতিক কাজ করে থাকে।

4 views

Related Questions