1 Answers

একজন শিশুকে উপযুক্তভাবে গড়ে তোলার ক্ষেত্রে শিশু পরিচালনা নীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

নবজাতক শিশুর জীবনে কোনো অভিজ্ঞতা থাকে না। সে তার চারপাশের পরিবেশ থেকে যে ধরনের অভিজ্ঞতা পায় সেভাবেই আচরণ করতে শেখে। তাই সুষ্ঠু পরিচালনা মাধ্যমে শিশুকে উপযুক্তভাবে গড়ে তোলা যায়। এক্ষেত্রে শিশু পরিচালনার নীতির ভূমিকা অপরিসীম।

শিশু পরিচালনার একটি অন্যতম নীতি হলো শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন করা। শিশুরা অনুকরণ করে। এ কারণে তাদের সামনে ভালো আচরণ করলে তারা এগুলো শিখবে। শিশুর মধ্যকার ভালো গুণাবলি খুঁজে তার জন্য প্রশংসা করতে হবে। প্রশংসা শিশুদের ক্ষমতাকে বাড়ায়, সাফল্যের অভিজ্ঞতা দেয়। শিশু পরিচালনার আরেকটি নীতি হলো শিশুকে শাস্তি না দেওয়া। শিশুর কাজের জন্য শাস্তি দিলে সেটি তার ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। শিশুর কোনো আচরণ সংশোধনের প্রয়োজন হলে ওই আচরণটি কেন খারাপ এবং এর ফলাফল তাকে বুঝিয়ে দিতে হবে। শিশুকে সঠিকভাবে পরিচালনার জন্য তাকে 'হ্যাঁ' বলতে হবে। অর্থাৎ শিশুকে ইতিবাচকভাবে পরিচালনা করতে হবে। শিশুর সাথে কথা বলার সময় তার মনের ভাব বুঝতে হবে এবং চোখে চোখ রেখে বন্ধুর মতো কথা বলতে হবে। শিশু পরিচালনার অন্যতম একটি দিক হলো তাকে উপযুক্ত পরিবেশ দেওয়া। উপযুক্ত পরিবেশ পেলে শিশু কম বিরক্ত করে এবং সে আনন্দে সময় কাটায়। শিশু পরিচালনার আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করে তাকে সুখি করা।

উপরিউক্ত নীতিগুলো যথাযথভাবে অনুসরণ করলে শিশুকে উপযুক্তভাবে গড়ে তোলা যায়।

5 views

Related Questions