1 Answers
চন্দনা দেয়ালে ছবি টাঙানোর মাধ্যমে গৃহে মনোরম পরিবেশ সৃষ্টি করেন। আসবাব নির্বাচন এবং বিন্যাসের পরই মানুষ চায় গৃহের মেঝে, দেয়াল ও পর্দার সুষ্ঠু বিন্যাসের মাধ্যমে গৃহের সৌন্দর্য বৃদ্ধি করতে। গৃহের অভ্যন্তরীণ সজ্জায় চিত্রকর্মের ভূমিকা অপরিসীম।
চন্দনা যেভাবে দেয়ালে ছবি টাঙান তা হলো-
১. চন্দনা ছবি টাঙানোর জন্য প্রথমে স্থান নির্বাচন করেন। তিনি বড় দেয়ালে বড় ছবি বা ছোট ছোট কয়েকটি ছবি একত্রে টাঙান।
২. ছবি দৃষ্টি বরাবর টাঙান। বেশি উপরে বা নিচে ছবি টানালে সৌন্দর্য ফুটে ওঠে না এবং দৃষ্টিনন্দন হয় না।
৩. তিনি কক্ষের সাথে সামঞ্জস্য রেখে ছবি টানান। যেমন- বসার কক্ষে খ্যাতনামা ব্যক্তি, প্রাকৃতিক দৃশ্য, খ্যাতনামা ব্যক্তির আঁকা ছবি টাঙান। এছাড়া তিনি খাবার ঘরে খাবারের ছবি, লিভিং রুমে ও শয়নকক্ষে পারিবারিক ছবি রাখেন।
উপরিউক্ত নিয়মগুলো অনুসরণের মাধ্যমেই চন্দনা দেয়ালে ছবি টাঙিয়ে গৃহে মনোরম পরিবেশের সৃষ্টি করেন।