1 Answers
উদ্দীপকে উক্ত মহীয়সী নারী 'মীরাবাঈ'-এর জীবনী থেকে অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে।
রাজপরিবারে জন্মগ্রহণ করেও কিছু ক্ষণজন্মা মানুষ ভিখারিনীর মতো জীবনযাপন করতে ভালোবাসেন। ঈশ্বরের সান্নিধ্য লাভই তাঁর একমাত্র আরাধনা। পার্থিব সুখসমৃদ্ধি তাঁদের জীবনকে আকর্ষণ করতে পারে না। ভারতের রাজস্থানে রাজপরিবারে এমনই একজন মহীয়সী নারী জন্মগ্রহণ করেছিলেন। তিনি হলেন মীরাবাঈ। তিনি বালিকা বয়সেই ভক্তির সাধনভজন রচনায় অসামান্য প্রতিভার পরিচয় দেন। উপযুক্ত বয়সে এক রাজপুত্রের সাথে তাঁর বিয়ে হয়। কিন্তু সংসারের প্রতি তাঁর কোনো আগ্রহ ছিল না। রাজবধূর বেশে তিনি যেন এক সর্বজাগিনী তপস্বিনী। তাঁর রচিত ভজন সংগীত কৃষ্ণপ্রেমের গান, কৃষ্ণের উপাসনা সাধনায় এক নতুন পথপ্রদর্শন করে। জীবনে মীরাবাঈ-এর একমাত্র কাম্য বস্তু ছিল কৃষ্ণপ্রেম আর গিরিধারীলালের সাক্ষাৎ লাভ। এ মীরাবাঈয়ের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। অর্থাৎ মীরাবাঈয়ের জীবনী থেকে আমরা এ শিক্ষা পাই, যাঁরা প্রকৃত সাধক তাঁরা জাগতিক সবকিছুর ঊর্ধ্বে ওঠে যান।