1 Answers
উদ্দীপকের আদনানের পাঠানো টাকা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে মোট জাতীয় উৎপাদনে (GNP) সম্পৃক্ত।
বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ও উৎপাদন মোট জাতীয় উৎপাদন (GNP)-তে অন্তর্ভুক্ত হয়। মোট জাতীয় উৎপাদনে এটি যুক্ত হয়ে দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখবে। GDP-তে যেখানে. দেশের অর্থনীতির প্রকৃত চিত্র পাওয়া যায় না সেখানে GNI-দ্বারা খুব সহজেই দেশের প্রকৃত চিত্র পাওয়া যায়। কেননা মোট জাতীয় আয়ে প্রবাসীদের আয় 'যোগ করে অভিবাসীদের আয় বিয়োগ করে হিসাব করা হয়। উদ্দীপকের আদনান একজন বাংলাদেশি হিসেবে মধ্যপ্রাচ্যের দেশে গিয়ে যে আয় উপার্জন করছে এবং দেশে পাঠাচ্ছে তা এদেশের GNP-এর সাথে যুক্ত হয়ে GDP বৃদ্ধি করবে।
4 views
Answered