1 Answers
উদ্দীপকের মি. কামাল রাজনৈতিক দল প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন।
রাজনৈতিক দল হলো রাজনৈতিক প্রতিষ্ঠান, যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠনের জন্য জনসমর্থন আদায়ের চেষ্টা করে। অর্থাৎ, যখন একদল লোক কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ও নীতিমালা স্থির করে এবং সমস্যা সমাধানের জন্য প্রচারণা চালায় এবং জনসমর্থন লাভের মাধ্যমে সরকার গঠনের জন্য নিয়মতান্ত্রিক চেষ্টা চালায়, তখন তাকে রাজনৈতিক দল বলা হয়। রাজনৈতিক দল জনসমর্থন আদায় করে যদি নির্বাচনে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তবে তারা সরকার গঠন করে দেশ পরিচালনা করে। আর সরকার গঠনের মতো প্রয়োজনীয় জনসমর্থন না পেলে বিরোধী দল হিসেবে সরকারের কার্যাবলির গঠনমূলক সমালোচনা করে এবং জনসমর্থন লাভের আশায় থাকে, যাতে পরবর্তী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারে।
উদ্দীপকে দেখা যাচ্ছে, রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে মি. কামাল ও তার অনুসারীরা আলাপ-আলোচনা করছেন যাতে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করে তা নিয়মমাফিকভাবে সমস্যার সমাধান করা যায়।
পরিশেষে বলতে পারি, রাজনৈতিক দল ছাড়া কোনো দেশের অগণিত সমস্যা সুষ্ঠু সমাধান সম্ভব নয়।