1 Answers

উদ্দীপকে বাংলাদেশের কৃষিজ সম্পদের প্রতি আফ্রিকার ধনী ব্যক্তিটির দৃষ্টি পড়েছে।

কারণ বাংলাদেশের মানুষ ধান, আলু, পাট, চা ইত্যাদি ফসল উৎপাদনে বেশ পারদর্শী। এসব ফসল কৃষিজ সম্পদের অন্তর্ভুক্ত। দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবে বাংলাদেশ বৈশিষ্ট্যের দিক দিয়ে কৃষিপ্রধান। এ অঞ্চলের ভূপ্রকৃতি জলবায়ু, মাটি, নদ-নদী ইত্যাদির ওপর নির্ভর করে কৃষকগণ এখানকার কৃষিজ সম্পদ উৎপাদন করে। এ কৃষি উৎপাদনে একটি সুনির্দিষ্ট মাত্রায় তাপমাত্রা ও বৃষ্টিপাতের দরকার হয়। যার কারণে অঞ্চলভেদে কৃষি উৎপাদনে তারতম্য ঘটে। বাংলাদেশে ধান, আলু ও পাটের উৎপাদন ব্যাপক হয়। বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ে চা উৎপাদন হচ্ছে। গম, ভুট্টা, সরিষা ইত্যাদির ফলনও বেশ ভালো হয়। এ অঞ্চলে কৃষি উৎপাদনের পেছনে মাটির গুণাগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উদ্দীপকেও দেখা যায়, আফ্রিকার এক নাগরিক বাংলাদেশ থেকে কৃষি উৎপাদনের পারদর্শী দক্ষ নাগরিককে তার দেশের শ্রমিক হিসেবে নিতে চায়। যা কৃষি উৎপাদনে বাংলাদেশের নাগরিকের দক্ষতাকেই নির্দেশ করছে।

তাই বলা যায়, উদ্দীপকে বাংলাদেশের কৃষিজ সম্পদের প্রতি আফ্রিকার ধনী ব্যক্তিটির দৃষ্টি পড়েছে।

4 views

Related Questions