1 Answers

উদ্দীপকে মোহন উপনিষদ গ্রন্থটি পাঠ করে। এই গ্রন্থটির গুরুত্ব ও শিক্ষা অপরিসীম।

উদ্দীপকে মোহন উপনিষদ পাঠের মাধ্যমে জন্ম মৃত্যু সম্পর্ক ব্যাপক কথা জানতে পারে। আরও জানতে পারে জীবনের শেষদিন পর্যন্ত কী ঘটতে পারে। সে বুঝতে পারে নিজের ভালো করা মানে অন্যের ভালো করা। উপনিষদে ব্রহ্মকে নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। ব্রহ্মবিদ্যা গুহ্যতম বিদ্যা যা মানুষের জন্ম মৃত্যুর কারণ নিয়ে আলোচনায় ভরপুর। জন্ম ও মৃত্যু মানুষের নিকট এক বিরাট রহস্য। উপনিষদের শিক্ষা মানুষকে পরিপূর্ণ জীবনের কথা বলে, যে জীবন জ্ঞান, কর্ম ও ভক্তি বা প্রেমের দ্বারা ব্রহ্মের সাথে সর্বদাই যুক্ত। ব্রহ্মই সত্য, এ জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া কিছুই নয়। সুতরাং কেউ কাউকে হিংসা করা মানে নিজেকেই হিংসা করা। কারও ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা। অতএব, আমাদের সকলেরই উচিত একে অপরকে হিংসা না করে সাহায্য ও সহযোগিতা করা।

অতএব সবশেষে বলা যায় যে, মোহনের পঠিত গ্রন্থ উপনিষদের শিক্ষা ও গুরুত্ব অপরিসীম।

4 views

Related Questions