1 Answers
শিক্ষক ওবাইন চাকমা বলেছেন যে, বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। খননকাজের ফলে বাংলাদেশে কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, নওগাঁ, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে বহু প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। এগুলো বাংলাদেশের বৌদ্ধদের অতীত ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। এগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। তন্মধ্যে সোমপুর মহাবিহারকে জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংগঠন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা প্রাচীন বিহারের ধ্বংসাবশেষ দেখতে আসেন। ফলে বিশ্বের দরবারে বাংলাদেশের পরিচিতি ও মান-মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকার এসব প্রাচীন বৌদ্ধ ঐতিহ্য সযত্নে সংরক্ষণ করে চলেছে।
4 views
Answered