1 Answers

উদ্দীপকের মিসেস মমতাজের আত্মকর্মসংস্থানমূলক কাজ ছাদবাগান প্রকল্পটির সফলতায় প্রশিক্ষণ যথেষ্ট ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।
প্রশিক্ষণের মাধ্যমে কোনো কাজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়। আর এর মাধ্যমে কাজের দক্ষতা বাড়ে। এ দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা তার কাজ নির্ভুলভাবে করতে সক্ষম হন।
উদ্দীপকে মিসেস মমতাজ সরকারি একটি প্রতিষ্ঠান (যুব উন্নয়ন অধিদপ্তর) থেকে প্রশিক্ষণ নেন। এরপর তার ছাদবাগান প্রকল্পটি হাতে নেন। প্রথমে তিনি শখের বশে তার বাসার ছাদে ফলবাগান তৈরি করেন। পরবর্তীতে মুনাফা অর্জনের আশায় এই ছাদবাগান প্রকল্প করে সফল হন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি ফল চাষের কাজে
বিশেষ ধারণা লাভ করেন। এই ধারণাকে তিনি দক্ষভাবে কাজে লাগান। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ব্যবহার করে সঠিক প্রক্রিয়ায় ফল চাষ শুরু করেন। এ কাজে ধারণা ও দক্ষতা থাকায় তিনি কম খরচে বেশি উৎপাদন করেন। এ কারণে প্রকল্প থেকে মুনাফাও আশানুরূপ হয়। এভাবে তিনি প্রশিক্ষণ নিয়ে কাজ করার ফলেই ছাদবাগান প্রকল্পটি থেকে সহজে ও দ্রুত সফলতা পান।

4 views

Related Questions