1 Answers

উদ্দীপক-২ এ দ্বিতীয় সঙ্গীতির আহ্বানের কারণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

বুদ্ধের মহাপরিনির্বাণের একশো বছর পর বজ্জিপুত্রীয় ভিক্ষুগণ সঙ্ঘে উদয়-বহির্ভূত দশটি বিধিবিধান বা দশবথুনী প্রচলন করেন। শুধু তাই এ উরচিত দলটি বিধিবিধান সঙ্ঘের মধ্যখানে পানিভর্তি তাম্রপাত্র রেখে উপাসক-উপাসিকাদের কাঁপণ (স্বর্ণ ও রৌপ্য মুদ্রা) প্রদানের জন্য অনুরোধ করতেন। তাঁরা অন্যান্য বিনয়ধর ভিক্ষুর এ দশটি বিনয় বহির্ভূত বিধানকে সমর্থন জানানোর জন্য অনুরোধ করেন। তাঁরা যশ স্থবিরকে উপঢৌকন দিয়ে বশে রাখার চেষ্টা করেন। কিন্তু যশ স্থবির বজ্জিপুত্রীয় ভিক্ষুদের বিনয় বহির্ভূত ও সঙ্ঘ পরিপন্থি গর্হিত আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানান। বজ্জিপুত্রীয় ভিক্ষুগণ তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেন। তখন তিনি বজ্জি ভিক্ষুদের বিনয় বহির্ভূত কর্ম হতে নিবৃত্ত করার জন্য বিনয়ী ভিক্ষু ও ধার্মিক লোকদের অনুরোধ করেন। এতে বজ্জিপুত্রীয় ভিক্ষুগণ ক্ষুব্ধ হয়ে যশ স্থবিরকে 'পটিসারণীয় কৰ্ম্ম' প্রদান করেন। যশ স্থবির দুর্বিনীত ভিক্ষুদের কথার কর্ণপাত না করে ধর্মরক্ষার জন্য বৈশালীবাসীদের আহ্বান জানান। এতে বজ্জিপুত্রীয় ভিক্ষুগণ বিক্ষুব্ধ হয়ে উকখেপনী ও দন্ড প্রদানপূর্বক তাঁকে সঙ্ঘ হতে বহিষ্কার করেন। পরবর্তীকালে যশ স্থবির এ সমস্যা সমাধানে দ্বিতীয় সঙ্গীতি আহ্বান করেন।

4 views

Related Questions