1 Answers
উদ্দীপকের রনির বাবার শবদেহ দাহ করার পদ্ধতি নিচে আলোচনা করা হলো-
মৃত্যুর পর দেহটিকে বস্ত্রাবৃত করে, মালা ও চন্দনাদি দ্বারা বিভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয়। দাহকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মাখিয়ে স্নান করান। স্নানের পর মৃতদেহকে নতুন কাপড় ও মালা পরিয়ে কপালে চন্দন দিতে হয়। এরপর দুই চোখ, দুই কান, নাকের দুই ছিদ্র ও মুখ, এ সপ্তছিদ্রে স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করা হয়। তারপর পিন্ডদান করা হয়। এরপর আমকাঠ ও চন্দন কাঠ দিয়ে চিতা সাজানো হয়। তারপর শবকে চিতায় শয়ন করানো হয় এবং দাহকার্য সম্পন্ন করা হয়।
4 views
Answered