1 Answers

আবিরের দেখা প্রামাণ্য চিত্রটি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে নির্মিত হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দীন আহমদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এ মহান নেতা। ১৯৭১ সালের ২১ এপ্রিল তিনি বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনায় তিনি সফল নেতৃত্ব প্রদান করেন। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির তিনি আহ্বায়ক ছিলেন। উপরিউক্ত আলোচনা শেষে একথা নিশ্চিত করে বলা যায়, আবিরের দেখা প্রামাণ্য চিত্রটি তাজউদ্দীন আহমদকে নিয়ে নির্মিত হয়েছে।

4 views

Related Questions