1 Answers

উদ্দীপকের দৃশ্য-১ এর চিত্রটি ছিয়াত্তরের মন্বন্তর হিসেবে খ্যাত ভয়াবহ দুর্ভিক্ষের প্রতিনিধিত্ব করেছে।
১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ মুঘল বাদশাহর কাছ থেকে দেওয়ানি সনদ পাওয়ার মাধ্যমে কার্যত বাংলার সম্পদ লুণ্ঠনের ক্ষমতা লাভ করেন। এই সনদ কুখ্যাত দ্বৈত-শাসনের সূচনা করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দায়িত্বহীন ক্ষমতা লাভ করে এবং বাংলার নবাব ক্ষমতাহীন শাসকে পরিণত হন। ফলে চরম প্রশাসনিক অব্যবস্থার সৃষ্টি হয়। এর পরিণতিতে ১১৭৬ বঙ্গাব্দে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যা 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত। উদ্দীপকের চিত্র এই দুর্ভিক্ষেরই প্রতিনিধিত্ব করছে।
উদ্দীপকের দৃশ্য-১ এক মানবিক বিপর্যয়ের ভয়াবহতাকে তুলে ধরেছে। ১৭৭০ সালে (১১৭৬ বঙ্গাব্দ) দ্বৈত-শাসনের ফলে এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে দেশ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়ের জন্য প্রজাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছিল। এমন প্রেক্ষাপটে বাংলায় কয়েকবছরের অনাবৃষ্টির জন্য ব্যাপক ফসলহানি হয়। কিন্তু কোম্পানি রাজস্ব আদায়ের পরিমাণ কমায়নি বললেই চলে। ফসলহানি ও চড়া রাজস্বের উপুর্যপরি চাপ সামলাতে না পেরে বাংলায় শুরু হয় দুর্ভিক্ষ। এতে বাংলার মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছিল। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্য-১ এর চিত্রটি ছিয়াত্তরের মন্বন্তরকেই নির্দেশ করেছে।

5 views

Related Questions