1 Answers
দৃশ্যপট-১-এর চিত্রটি প্রাক-ইসলামি যুগের আরব সমাজব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।
প্রাক-ইসলামি যুগে আবরের সামাজিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। তাদের কর্মকান্ডের সাথে সভ্য সমাজের কোনো মিল ছিল না। বলা যায়, সুষ্ঠু ও সুন্দর সামাজিক ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। মানুষের জানমাল, ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। নরহত্যা, রাহাজানি, খুন-খারাবি, ডাকাতি, মারামারি, কন্যাসন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়াখেলা, মদপান, সুদ, ব্যভিচার ছিল তখনকার আরব সমাজের প্রচলিত ব্যাপার। তৎকালীন আরব সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। তাদেরকে সামাজিক জীব মনে করা হতো না; বরং দাসী হিসেবে বিক্রি করা হতো, ভোগবিলাসের বস্তু মনে করা হতো। তারা গোত্রে গোত্রে বিভক্ত ছিল এবং যাযাবর জীবনযাপন করত। এক কথায়, তাদের সামাজিক অবস্থা ছিল বর্বরতায় পরিপূর্ণ।
উদ্দীপকের 'ক' গ্রামের অবস্থাও একই রূপ। সেখানে কারণে- অকারণে ঝগড়া লেগে যায়। নারীকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। তারা বিনোদনের জন্য রাতের বেলা মদপান ও জুয়ার আসরে মিলিত হয়।
তাই বলা যায়, দৃশ্যপট-১-এর চিত্রটি প্রাক-ইসলামি যুগের আরব সমাজব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।