1 Answers
যাকে দেখলে আল্লাহর স্মরণ হয় সমাজে তিনি সর্বোত্তম ব্যক্তি। - এটি মূলত মহানবি (স.)-এর বাণীর প্রতিধ্বনি। তিনি বলেছেন, "আমি কি তোমাদের ভালো লোকদের সম্পর্কে অবহিত করব না? তাঁরা (সাহাবিগণ) বললেন, হে আল্লাহর রাসুল! অবশ্যই বলে দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে ভালো লোক তারা, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।" (ইবন মাজাহ)
এ হাদিসে রাসুলুল্লাহ (স.) সবচেয়ে উত্তম মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বস্তুত সর্বোত্তম মানুষ হলেন তাঁরা, যাঁদের দেখলে আল্লাহ তায়ালার কথা স্মরণ হয়। ঐসব ব্যক্তির চাল-চলন, আচার- ব্যবহার, পোশাক-পরিচ্ছদে ইসলামের একান্ত অনুসারী। তাঁরা সদাসর্বদা আল্লাহ তায়ালার যিকির ও প্রশংসায় লিপ্ত থাকেন। এরূপ লোকদের দেখলেই আল্লাহর স্মরণ এসে যায়। মানুষের মধ্যে এসব লোকই সর্বোত্তম।
4 views
Answered