মণির বাবার মতো অন্যরাও উক্ত যুদ্ধের ফলাফলের নিয়ামক হিসেবে কাজ করেছে।"- বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
বাংলাদেশের মুক্তিযুদ্ধে উদ্দীপকে মণির বাবার মতো আরও অনেকে মুক্তিযুদ্ধের ফলাফলের নিয়ামক হিসেবে কাজ করেছেন।
উদ্দীপকের মণির বাবা ছিলেন মুক্তিযুদ্ধের সময় একজন সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধে মণির বাবার মতো আরও অনেকে যুদ্ধ করেছেন। সাধারণ জনগণের ন্যায় যুদ্ধে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছিলেন এদেশের নারী শিল্প-সাহিত্যিক, ছাত্র, প্রবাসী বাঙালি প্রভৃতি। আর বিশেষ বিশেষ বাহিনী তো আছেই। এক কথায়, পাকিস্তানি হানাদার বাহিনীর কিছু মুষ্টিমেয় দোসর ব্যতীত সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পুলিশ, ইপিআর সাহসিকতার সাথে যুদ্ধে যোগ দিয়েছে। শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, সাহিত্যিক, প্রযুক্তিবিদ, সাংবাদিক, আমলা, বিজ্ঞানীসহ প্রত্যেকে মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখেন। এদের অধিকাংশই প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিয়েছিলেন। পেশাজীবীরা মুজিবনগর, সরকারের অধীনে পরিকল্পনা সেল গঠন করে বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহ, সাহায্য প্রার্থনা ইত্যাদি কাজ করেন। বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অনেক নারী যুদ্ধ - করেছেন এবং অনেকে শহিদ হয়েছেন। প্রবাসী বাঙালিরাও মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে ও যুদ্ধের অর্থ যোগান দিয়ে সহায়তা করেছেন। শিল্পী-সাহিত্যিক বুদ্ধিজীবীরা যুদ্ধের মূল নিয়ামক জনসাধারণকে উদ্বুদ্ধ করে পরোক্ষভাবে অবদান রেখেছেন। তাছাড়া স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা অসামান্য। এদের প্রত্যেকেই উদ্দীপকে মণির বাবার মতো যুদ্ধের ফলাফলের নিয়ামক হিসেবে কাজ করেছেন। এদের রক্তের বিনিময়েই আমাদের স্বাধীন মানচিত্র, লাল-সবুজের পতাকা।