1 Answers

ঈশ্বরলাভই মানুষের একমাত্র লক্ষ্য।

কর্মময় এ জগতে সমস্ত কর্মের পাশাপাশি ঈশ্বর লাভের কথাও ভাবতে হয়। আর সেজন্য মানুষকে নিষ্কাম কর্ম করতে হয়। কোনোকিছুর ফল লাভের আশা পরিত্যাগ করে কর্ম করলেই স্বয়ং ঈশ্বর কর্মকর্তাকে ন্যায্য ফল আপনা থেকেই প্রদান করে থাকেন। কর্মযোগ সম্পর্কে শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে-

কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।
মা কর্মফলহেতুর্ভূমা তে সঙ্গোহত্ত্বকর্মাণি।

অর্থাৎ, কর্ম করা তোমার অধিকার কিন্তু ফলের চিন্তা করা তোমার অধিকার নয়। ফলের আশা ত্যাগ কর কিন্তু কর্ম ত্যাগ কর না। আমরা সবাই আসক্তিহীনভাবে কর্ম করে যাব।

শাস্ত্রমতে কর্মযোগে সকাম ও নিষ্কাম দুই প্রকার কর্মের উল্লেখ আছে। সকাম কর্মে মোহলাভ হয়ে বন্ধন সৃষ্টি হয় পক্ষান্তরে, নিষ্কামকর্মে কোনো বন্ধন থাকে না ফলে মোক্ষলাভ হয়। কর্মযোগের নির্দেশ মতে বলা যায়- কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এভাবে কর্ম করলেই ভগবানের প্রতি ভক্তির উদয় হয় এবং ঈশ্বরের কৃপায় মানুষের শ্রেষ্ঠপ্রাপ্তি ঈশ্বরলাভ হয়। এ ঈশ্বরলাভই মোক্ষলাভ।

5 views

Related Questions