1 Answers

জীবনযাপনের নানা ক্ষেত্রে বিভিন্ন কাজে আমরা বাধা পাই। কোনো শুভাকাক্ষীর সহযোগিতায় সেসব বাধা অক্রিম করি। অর্থাৎ আমরা জীবনের অর্থ অনুসন্ধান করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হই। বাধা উত্তরণের জন্য যখন কোনো সঠিক পথ পাই না তখন ভেঙে পড়ি ও হতাশায় দিশাহারা হয়ে যাই। জীবনের অর্থ হারিয়ে ফেলি। আমরা প্রয়োজনে অন্য ব্যক্তির কাছে পরামর্শের জন্য যাই। যারা অভিজ্ঞ, যোগ্য ও দক্ষতাসম্পন্ন মানুষ তাদের কাছে। তারা আমাদের প্রয়োজনীয় সৎ পরামর্শ দিয়ে বাধা দূর করতে সাহায্য করেন।

উদ্দীপকে উল্লিখিত সমাপ্তি জীবনে চলার পথে বাধার সম্মুখীন হয়। সে হতাশ হয়ে পড়ে। বুদ্ধি খাটিয়ে সে সৎ পরামর্শ নিতে যায় স্কুলের হেডমাস্টারের কাছে। হেডমাস্টারের পরামর্শের কারণে তার জীবনের কঠিন বাধা দূর হয়। 

মূলকথা: অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তির পরামর্শে জীবনের বাধা দূর হয়।

4 views

Related Questions