1 Answers

ডায়রিয়ায় পটাশিয়ামের পরিমাণ কমে যায়।

পটাশিয়াম এক ধরনের খনিজ উপাদান। এটি দেহের জন্য আবশ্যকীয় যার ফলে একে Macrominerals ও বলা যায়।

মায়া একজন এনজিও কর্মী। সে সারাদিন রোদের মধ্যে ঘুরে বেড়ায়। অত্যাধিক গরম ও ঘামের ফলে তার দেহে পানির চাহিদা বেড়ে যায়। কিন্তু সে যদি পানি বা তরল জাতীয় কোনো খাবার গ্রহণ করত তাহলে এই অবস্থা হতো না। এছাড়া ডায়রিয়া হলে দেহে পটাশিয়ামের চাহিদা বেড়ে যায়। পটাশিয়াম আমাদের দেহে নিম্নোক্ত কাজ করে-

i . 'কোষের গঠনের জন্যে অপরিহার্য। কোষের ভিতরের তরলের প্রধান আয়ন পটাশিয়াম। 

ii. পেশি, স্নায়ু প্রভৃতি কলায় উদ্দীপনা শক্তি নিয়ন্ত্রণে পটাশিয়ামের ভূমিকা রয়েছে। 

iii. দেহ গঠনের জন্যে অপরিহার্য উপাদান হিসাবে কাজ করে।

iv. কার্বোহাইড্রেট বিপাকে গ্লাইকোজেন সংশ্লেষণের জন্যে পটাশিয়াম প্রয়োজন।

তাহলে দেখা যায়, পটাশিয়াম আমাদের দেহকে সুস্থ রাখার জন্যে বিশেষ ভূমিকা রাখে। তাই মায়ার সহকর্মীর উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।

4 views

Related Questions