1 Answers

জর্জ একজন বিশ্বাসী ঈশ্বরভক্ত। তিনি মানুষের দুঃখ-কষ্টে শরিক হন। তার আচরণ পাঠ্যবইয়ের সাধু পিতরের চরিত্রের প্রতিচ্ছবি। পিতর কখনো দুঃখ-কষ্টে হতাশ হননি; বরং তিনি আনন্দিত হন। কেননা এ সময় ঈশ্বরকে বারবার স্মরণ করা যায়। তিনি মানুষকে বলেন, "কেউ যদি খ্রিষ্টের নামের জন্যে তোমাদের অপমান করে, তাহলে ধন্য তোমরা,...। তোমাদের কেউ যদি দুঃখ- যন্ত্রণা পায় তবে সে যে তা পাচ্ছে খুনি, চোর, অনাচারী বা পরাধিকারচর্চী বলেই, এমনটি যেন কখনো না হয়।"

পিতর সবসময় এমন উপদেশ দিয়ে এসেছেন ও গ্রহণ করেছেন। সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। পিতর আরও বলেন, "কেউ যদি খ্রিষ্টান বলেই দুঃখ-যন্ত্রণা পায়, তাহলে সে যেন তার জন্য কোনো লজ্জা অনুভব না করে; বরং সে যে খ্রিষ্টান নামে পরিচিত, তার জন্যে সে যেন পরমেশ্বরের স্তুতি-বন্দনাই করে।"

পিতরের চরিত্রের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে উদ্দীপকের জর্জের জীবনে। তিনি কখনো সামান্য দুঃখ-কষ্টে ভেঙে পড়েন না। তিনি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক দিক দিয়ে খুবই দৃঢ়তাসম্পন্ন ছিলেন। তিনি জানেন যে, ঈশ্বর কষ্টের মধ্য দিয়ে মানুষের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেন।

মূলকথা: পিতর ও জর্জ যীশুভ।

5 views

Related Questions