1 Answers
দৃঢ়ভাবে ঈশ্বরবিশ্বাসী জর্জ খুশি মনে জীবন উপভোগ করছেন। দুঃখ-যন্ত্রণাকে জর্জ আশীর্বাদ মনে করেন। কেননা দুঃখ-যন্ত্রণা ঈশ্বরের রাজ্যে আমাদের মহৎ গৌরব ও আনন্দের জন্য প্রস্তুত করে।
উদ্দীপকে জর্জের জীবনের মধ্যে যীশুর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কারণ যীশু নিজেই দুঃখ-যন্ত্রণাকে ধারণ করেছেন। তিনি স্বয়ং ঈশ্বর হলেও আমাদের মতোই মানবরূপ ধারণ করলেন এবং পাপ ব্যতীত সব বিষয়েই আমাদের মতো দুর্বল স্বভাবের মানুষ হলেন। যীশু কখনোই নিজের দুঃখ-কষ্টকে বড় করে দেখেননি; বরং অন্যের দুঃখ-কষ্টে তিনি তাদের সমব্যথী হয়েছেন। যীশুর অনুপ্রেরণা ও আদর্শ জর্জের জীবনে প্রতিফলিত হয়। জর্জ দুঃখ-যন্ত্রণাকে বড় করে দেখেন না; বরং এটিকে তিনি ঈশ্বরের আশীর্বাদ মনে করেন। কষ্ট-যন্ত্রণা, লাঘব করার সৎসাহস জর্জ পান। তিনি মনে করেন, কষ্টভোগী মানুষের সাথে ঈশ্বরের মিলন ঘটে।
মূলকথা: দুঃখ যন্ত্রণা ভোগ জীবনে একটি আশীর্বাদ।