1 Answers

উদ্দীপকের ইটের ভাটা মালিকেরা পরিবেশ আইন অমান্য করেছে। এ আইনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন, দূষণরোধ ও নিয়ন্ত্রণ কাজ করা হয়। পরিবেশ আইন ও ব্যবসায়ের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক আছে। এ আইন মেনে ব্যবসায় গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে হয়। এতে পরিবেশের সুরক্ষার পাশাপাশি ব্যবসায়ের স্থায়িত্বও বাড়ে। উদ্দীপকের ফাহিম কলেজ পড়ুয়া ছাত্র। তার কলেজে যাওয়ার পথে কয়েকটি ইটের ভাটা আছে। সে খেয়াল করে কয়েকটি ভাটায় চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়। এতে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। কিন্তু বায়ু দূষণ করে এ ধরনের ব্যবসায় স্থাপন করার কোনো নিয়ম নেই। কয়লার পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ শক্তি ব্যবহার করলে এ ধরনের দূষণ হতো না। আবার, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও বায়ু দূষণের মাত্রা কমানো যেত। পরিবেশ সুরক্ষার জন্য এ নিয়ম মানতে হয়। কিন্তু উদ্দীপকের ইটের ভাটা মালিকেরা এ নিয়মগুলো এড়িয়ে গেছেন। তাই বলা যায়, মালিকেরা পরিবেশ আইন মেনে চলেননি।

5 views

Related Questions