1 Answers

শুক সন্তান মা-বাবার উপদেশ না শুনে প্রায়ই লোভে পড়ে সমুদ্রবেষ্টিত সবুজ দ্বীপে আমের রস খেতে যেত। একদিন সে অনেক আমের রস খেল, এতো বেশি খেল যে শরীর ভারী হয়ে গেল। তারপর তার বৃদ্ধ মা-বাবাকে খাওয়ানোর জন্য সে গাছে উঠে একটি পাকা আম' নিয়ে উড়তে আরম্ভ করলো। কিন্তু দীর্ঘ পথ চলায় সে ক্লান্তি বোধ করছিল ফলে চেনা পথ হারিয়ে ফেললো এবং নিচু হয়ে পানি স্পর্শ করে উড়তে লাগলো। ক্লান্ত, শ্রান্ত শুক সন্তান এক সময়ে গভীর সমুদ্রে পড়ে গেল। তখনই সমুদ্রের একটি বড় মাছ তাকে গিলে ফেললো।

5 views

Related Questions