1 Answers

উদ্দীপকে উল্লিখিত কলির আলোচিত প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। এই প্রক্রিয়াটির আলোক পর্যায়ে পানির সালোক বিভাজন ঘটে' এবং ATP উৎপন্ন হয়।
আলোকনির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে। শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এবং ADP ও অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে ATP তৈরি করে। ATP তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। অপরদিকে, সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়। এর ফলে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াই হলো পানির সালোক বিভাজন বা পানির ফটোলাইসিস। উৎপন্ন ইলেকট্রন আবার NADP-কে বিজারিত করে NADPH2 উৎপন্ন করে। সুতরাং ফটোফসফোরাইলেশন এবং পানির সালোক বিভাজন একই সাথে সংঘটিত হয়।
অতএব বলা যায় যে, সালোকসংশ্লেষণে ATP উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ ফটোফসফোরাইলেশন এবং পানির সালোক বিভাজন যুগপৎ ঘটে।

6 views

Related Questions