1 Answers

উদ্দীপকে উল্লিখিত হাদিসটি হলো- “সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ডেকে আনে ধ্বংস।" মানবজীবনে সততা বা সত্যের গুরুত্ব অপরিসীম। সত্য কথা বলা একটি মহৎ গুণ। সত্যবাদিতায় সত্যিকার মুক্তি ও সাফল্য আসে, আর মিথ্যার পরিণাম ধ্বংস। এ প্রসঙ্গে মহানবি (স.) বলেন, الصِّدْقُ يُنْجِي وَالْكِذَّبُ يُهْلِكُ 

অর্থ- “সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ডেকে আনে ধ্বংস।” একটি ঘটনায় প্রমাণ করে কীভাবে সত্য মুক্তি দেয়। একদিন একটি লোক মহানবি (স.)-কে বললেন, "আমি চুরি করি, মিথ্যা বলি, আরও অনেক খারাপ কাজ করি। সব খারাপ কাজ একবারে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে একটি খারাপ কাজ ত্যাগ করার নির্দেশ দিন।” মহানবি (স.) বললেন, "মিথ্যা বলা ত্যাগ কর।” লোকটি বলল, "এত খুব সহজ কাজ।” পরে মিথ্যা ত্যাগ করার কারণে লোকটি আর কোনো খারাপ কাজ করেনি।

সত্যবাদিতা মানুষকে ইহকালে শান্তি দেয় এবং পরকালেও মুক্তি দেয়। এ প্রসঙ্গে মহানবি (স.) বলেন    "عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّ الصِّدْقَ يَهْدِى إِلَى الْبِرِّ وَالْبِرُّ يَهْدِى إِلى الْجَنَّةِ" 

অর্থ- সত্য পুণ্যের পথে এবং পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে।"

তাই আমাদের সকলেরই সত্যবাদী হওয়া একান্ত কর্তব্য।

4 views

Related Questions