1 Answers
উদ্দীপকের কর্মচারীদের সাহসী ভূমিকার সাথে 'একাত্তরের দিনগুলি'-এর মুক্তিফৌজের গেরিলাদের ঢাকায় গ্রেনেড হামলার সাদৃশ্য রয়েছে।
১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাত থেকে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার নিরস্ত্র-নিরীহ মানুষের ওপর নির্মম নির্যাতন শুরু করে। তারা এদেশের মানুষের মন থেকে স্বাধীনতার স্বপ্নকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু বাঙালিরা তা হতে দেয়নি। তাদের নির্মম হত্যাযজ্ঞের উপযুক্ত জবাব দিয়েছে।
উদ্দীপকে ১৯৭১ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে শত্রুসেনাদের অপ্রতিরোধ্য অবস্থানে বোমা ফাটানোর বিষয়টি তুলে ধরা হয়েছে। পাকিস্তানি সেনাদের ভয়ে সেখানকার লোকজন ঘর থেকে বের হতো না। সেই অবস্থায় ইস্পাহানি কোম্পানির কয়েকজন কর্মচারী নিজেদের তৈরি বোমা নিয়ে তাদের ক্যাম্পে হামলা চালায়। এতে তাদের তিনটি জিপ ধ্বংস হয় এবং ১৪ জন খান সেনা নিহত হয়। উদ্দীপকের গেরিলা হামলার এই ঘটনাটি 'একাত্তরের দিনগুলি' রচনায় প্রতিফলিত গেরিলা হামলার ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা ঢাকাকে শুরু থেকেই অবরুদ্ধ করে রাখে। ঢাকার মানুষ প্রাণ নিয়ে দিগ্বিদিক পালাতে থাকে। একপর্যায়ে মুক্তিফৌজের গেরিলারা ঢাকার আনচে-কানাচে গ্রেনেড হামলা চালায় এবং খান সেনাদের অবস্থানের ভিত নাড়িয়ে দেয়। তারা ধীরে ধীরে পাকিস্তানি শত্রু বাহিনীকে কোণঠাসা করে ফেলে। এই দিক থেকে উদ্দীপকের কর্মচারীদের সাহসী ভূমিকার সঙ্গে 'একাত্তরের দিনগুলি'-এর বিশেষ সাদৃশ্য পরিলক্ষিত হয়।