1 Answers

মহান আল্লাহ তায়ালা মানবজাতির হিদায়াতের জন্য নবি- রাসুলগণের উপর যুগে যুগে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো মহাগ্রন্থ আল-কুরআন। যা আমাদের প্রিয় নবি হযরত মুহম্মদ (স.)-এর উপর নাজিল হয়েছে।

আল-কুরআন সর্বকালের সকল মানুষের জন্য হিদায়াত গ্রন্থ। কিয়ামত পর্যন্ত আল-কুরআনই বিদ্যমান থাকবে। মানবজীবনের সকল কিছুর সুষ্ঠু ও সুন্দর সমাধান রয়েছে এতে। সকল জ্ঞান- বিজ্ঞানের আধার হলো আল-কুরআন। এমন কোনো বিষয়ই নেই যার আলোচনা কুরআনে করা হয়নি। মহান আল্লাহ তায়ালা বলেন-

مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ

অর্থ : আমি এ কিতাবে কোনোকিছুই বাদ দিইনি। (সূরা আল- আনআম : ৩৮)

আল-কুরআনের বিধানগুলো সর্বজনীন। কোনো দেশ, জাতি, কালের মধ্যে তা সীমাবদ্ধ নয়। বরং সর্বযুগের মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আল-কুরআন হিদায়াত গ্রন্থ হিসেবে বিদ্যমান থাকবে।

5 views

Related Questions