1 Answers

মহান আল্লাহর সাথে কাউকে শরিক করা বা কাউকে তাঁর সমগুণসম্পন্ন ও সমতুল্য মনে করাকে শিরক বলে। আলোচ্য উদ্দীপকে দেখা যাচ্ছে, এসএসসি পরীক্ষার্থী শফিক কোনো এক মাজারে গিয়ে মৃত পীরের কাছে পরীক্ষা পাসের আবেদন জানাচ্ছে। অথচ প্রার্থনা কবুলের একমাত্র মালিক আল্লাহ। শফিক মৃত পীরকে ইবাদত কবুলের মালিক মনে করেছে, যা আল্লাহর সমগুণসম্পন্ন মনে করার পর্যায়ে পড়ে। অতএব, শফিক শিরক করেছে। শিরক সম্পর্কে কুরআন মজিদের সূরা আন্ নিসার ৪৮নং আয়াতে আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। তাছাড়া অন্য যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।” কুরআনের আলোচ্য আয়াতের আলোকে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে শফিকের এ আচরণ ক্ষমার যোগ্য হবে কিনা? এ প্রশ্নের জবাবে বলা যায়, শফিক শিরক করেছে অজ্ঞানতাবশত। যা উপরিউক্ত দৃশ্যকল্পটি পাঠ করে সহজেই অনুধাবন করা যায়। কাজেই শফিক যখন বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনেছে যে, তার প্রার্থনা শিরক হয়েছে তখন তার কর্তব্য হলো আন্তরিকভাবে তাওবা করে ক্ষমা প্রার্থনা করা এবং অনুরূপ কাজ আর কখনো না করার সংকল্প করা। শফিক যদি তা করে তাহলে আল্লাহ পাক দয়া করে এ অপরাধ ক্ষমা করে দিতে পারেন। আর শফিক যদি তা না করে তাহলে সে আল্লাহর রোষানলে পতিত হবে।

4 views

Related Questions