1 Answers
"উদ্দীপকের ভূস্বামী এবং 'অভাগীর স্বর্গ' গল্পের অধর রায়ের চরিত্র এক।”- মন্তব্যটি যথার্থ।
আবহমানকাল থেকেই সমাজে শাসক-শোষক ও বিত্তশালীরা নিম্নশ্রেণির মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করে আসছে। শোষক শ্রেণির অত্যাচারে শোষিতদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে ওঠে। শাসকেরা শোষিত শ্রেণির সমস্ত সম্পত্তি জোর করে দখল করে নেয়।
উদ্দীপকের ভূস্বামী কৃষক উপেনের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে। ভূস্বামী তার বাগান করার শখ পূরণ করতে উপেনের শেষ সম্বল দুই বিঘা জমি কিনে নিতে চায়। উপেন তা বিক্রি করতে না চাইলে ভূস্বামী মিথ্যা মামলা করে তা দখল করে নেয়। উপেনের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে ভূস্বামী এখানে স্বার্থপরতার পরিচয় দিয়েছে। অন্যদিকে 'অভাগীর স্বর্গ' গল্পে দেখা যায় কাঙালীর মায়ের লাগানো বেলগাছটি কাঙালীর বাবা কাটতে গেলে জমিদারের দারোয়ান এসে তার গালে চড় মেরে হাতের কুড়ালটি কেড়ে নেয়। বিচার চেয়ে কাঙালী জমিদারের গোমস্তা অধর রায়ের কাছে গেলে সে কাঙালীকে গাছ কাটতে নিষেধ করে তা নিজের দখলে নেয়।
উদ্দীপকের স্বার্থপর ভূস্বামী চরিত্রের বৈশিষ্ট্য অধর রায়ের চারিত্রিক বৈশিষ্ট্যর সঙ্গে মিলে যায়। তারা উভয়ই অন্যের সম্পদ জোরে দখল করে নিয়েছে। ক্ষমতাধর ব্যক্তি হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস করে না। এদিক থেকে উদ্দীপকের ভূস্বামী এবং জমিদারের গোমস্তা অধর রায়ের চরিত্র এক। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।