1 Answers
উদ্দীপকের বক্তব্যে 'সুভা' গল্পের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির বৈপরীত্য লক্ষ করা যায়।
সমাজে বিভিন্ন ধরনের মানুষ বাস করে। তাদের মধ্যে কেউ কেউ বিশেষ চাহিদাসম্পন্ন হয়ে থাকে। তারা শারীরিক অক্ষমতার জন্য অনেক সময় অবহেলার শিকার হয়। কিন্তু আমাদের উচিত তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ তৈরি করে দেওয়া।
উদ্দীপকের কলি বিশেষ চাহিদাসম্পন্ন তথা অন্ধ হলেও সে শারীরিক প্রতিবন্ধিতা কাটিয়ে আজ সমাজে প্রতিষ্ঠিত। সংগীত জগতের উজ্জ্বল তারকা। তার এই সফলতার পেছনে কাজ করেছে তার মায়ের মানসিক দৃঢ়তা এবং মেয়েকে দিয়ে সংগ্রাম চালিয়ে নেওয়ার প্রত্যয়। এই দিকটি 'সুভা' গল্পে অনুপস্থিত। জন্মের পর সুভা কথা বলতে পারে না, এ কথা জেনে মা সুভাকে তার নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে। সংসারে যেন সে বিধাতার অভিশাপরূপে জন্মগ্রহণ করেছে। তাই সব সময় সে মনে করত- 'আমাকে সবাই ভুলিলে বাঁচি।' পিতা-মাতার মনে সবসময় সে বেদনা হিসেবে জেগে থাকে। এখানে উদ্দীপকের সঙ্গে গল্পের দৃষ্টিভঙ্গিগত পার্থক্যই পরিলক্ষিত হয়।