1 Answers

উদ্দীপকের রহিম সাহেব মনে করেন, পরকালে প্রত্যেককে ব্যক্তিগত কাজের জন্য হিসাব দিতে হবে। কেউ ইসলামের অনুসরণ না করলে ব্যক্তিভাবে সে দায়ী থাকবে। রহিম সাহেবের এ বিশ্বাস বা ধারণা ঠিক নয়। বরং পরিবার ও সমাজের প্রতি রহিম সাহেবের দায়িত্ব রয়ে গেছে।

ইসলামের পূর্ণ অনুসরণের জন্য রহিম সাহেবের পারিবারিক দায়িত্ব নিচে বর্ণনা করা হলো-

১. রহিম সাহেব তার পরিবারের সদস্যদের ইসলামি জ্ঞান অর্জনে সহায়তা করবে। কারণ ইসলামকে মানতে হলে, ইসলামি বিধান অনুযায়ী জীবনযাপন করতে হলে ইসলামি জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। এটি অর্জন করা ফরজ। রাসুলুল্লাহ (স.) বলেছেন, "জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ।” (ইবনে মাজাহ, বায়হাকি) 

২. রহিম সাহেব তার পরিবারের সদস্যদের ইসলামের বিধান পালনে উৎসাহিত করবেন। এক্ষেত্রে তিনি প্রয়োজনে যাদের ওপর কর্তৃত্ব রয়েছে তাদেরকে ইসলামি বিধান পালনে বাধ্য করবেন। 

৩. রহিম সাহেব তার পরিবারের সদস্যদের বুঝাবেন যে, ইসলাম হলো একমাত্র পরিপূর্ণ জীবন বিধান। মানবজীবনে যা কিছু প্রয়োজন তার সবকিছুর নীতিনির্ধারণী ইসলামে রয়েছে। সর্বোপরি ইসলাম আল্লাহ প্রদত্ত এমন এক জীবনব্যবস্থা যা অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও স্বভাবসম্মত। মানবিক শান্তি ও মুক্তির জন্য ইসলামের অনুসরণ ও বাস্তবায়ন অপরিহার্য।

 

4 views

Related Questions