1 Answers

ইমাম সাহেব বলেন, ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ। একটি গাছের সাথে তার পত্র-পল্লব ও ডালপালার যেরূপ সম্পর্ক, ইমান ও ইসলামের সম্পর্ক তেমনি। ইমাম সাহেবের এ বক্তব্য সামিনের জীবনে ইসলাম মেনে চলার এবং ইমান ও ইসলামের সম্পর্ক নিরূপণে দারুণভাবে প্রভাব ফেলবে। ইসলাম একটি শাশ্বত জীবন বিধান। মানব জীবনের সকল বিষয়ে সুন্দর ও সুষ্ঠু সমাধান ইসলামে রয়েছে। আর ইমান হলো ইসলামে প্রবেশের মূল্য ও অন্যতম প্রধান ভিত্তি। ইমান ছাড়া কেউ নিজেকে ইসলামের অনুসারী তথা মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না। ইসলামে প্রবেশের জন্য মানুষকে কতিপয় বিষয়ের ওপর ইমান আনতে হয়। যেমন- আল্লাহ তায়ালা, রাসুলগণ, আসমানি কিতাব, পরকাল ইত্যাদি। এসব বিষয়ে ইমান আনার পর ব্যক্তি যখন ইসলামে প্রবেশ করে তখন ইসলাম তার ওপর কতিপয় ইবাদত নির্ধারণ করে দেয়। এভাবে ইমান আনয়নের মাধ্যমে ও ইসলামের অনুশাসন মানার মাধ্যমে মানুষ হয়ে ওঠে আল্লাহর প্রিয় বান্দারূপে। আলোচ্য উদ্দীপকে ইমাম সাহেবের দ্বিতীয় উক্তিটির মাধ্যমে সামিন ইমান ও ইসলামের মধ্যকার দৃঢ় সম্পর্ক উপলব্ধি করতে পারবে এবং নিজের জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালিত করার শিক্ষা পাবে, যা তাকে একজন পূর্ণ ইমানদার ব্যক্তি হিসেবে গড়ে উঠতে প্রভাব ফেলবে।

4 views

Related Questions