1 Answers

জাহিদ আখিরাতে সন্দেহ পোষণ করে। এজন্য ইমাম সাহেব বলেন, এরূপ বিশ্বাস ইসলামের বিপরীত। ইসলামের প্রতিটি মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস রাখলেই মুমিন হওয়া সম্ভব। ইমাম সাহেবের এ মতামত যথার্থ।

ইসলামের মৌলিক বিষয় হলো ৭টি। যথা- ১. আল্লাহে বিশ্বাস, ২. ফেরেশতাগণে বিশ্বাস, ৩. কিতাবসমূহে বিশ্বাস, ৪. রাসুলগণে বিশ্বাস, ৫. শেষ বিচারের দিনে বিশ্বাস, ৬. তকদিরে বিশ্বাস এবং ৭. পুনরুত্থানে বিশ্বাস। মুমিন হওয়ার জন্য এ সাতটি বিষয়ে দৃঢ় বিশ্বাস স্থাপন করা আবশ্যক। এ সাতটি বিষয়ের মধ্যে শেষ তিনটি বিষয় আখিরাতের অংশ।

আখিরাতে যে অবিশ্বাস করে সে সুযোগ পেলেই পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে। কেননা সে পরকালীন জবাবদিহিতে বিশ্বাসী নয়। এভাবে আখিরাতের প্রতি অবিশ্বাস মানবসমাজে অত্যাচার ও পাপাচার বৃদ্ধি করে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্যপথ থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে পড়ে। আল্লাহ তায়ালা বলেন, "আর কেউ আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে।" (সূরা আন-নিসা : ১৩৬)

মহান আল্লাহ আরও বলেন, "প্রত্যেকে যা করে তদনুসারে তার স্থান রয়েছে এবং তারা যা করে সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন।” (সূরা আল-আনআম: ১৩২) রাসুল (স.) বলেছেন, "তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেকেই নিজ দায়িত্ব পালন সম্পর্কে জবাবদিহি করতে হবে।" (বুখারি)

সুতরাং বলা যায়, জাহিদের মনোভাবের প্রতিক্রিয়ায় ইমাম সাহেবের দেওয়া বক্তব্য সম্পূর্ণ যথার্থ।

4 views

Related Questions