1 Answers
নাবিলার বিশ্বাস তাওহিদভিত্তিক। কেননা তাওহিদে বিশ্বাসী ব্যক্তি তার সকল কাজে আল্লাহর কাছে সাহায্য চায়। তাই নাবিলার এরূপ বিশ্বাস অত্যন্ত সঠিক। নাবিলা এও বিশ্বাস করে যে, সকল প্রশংসা ও ইবাদত তারই জন্য নির্ধারিত এবং তিনি সকল গুণের আধার। নাবিলার এ বিশ্বাসও সঠিক।
আল্লাহ তায়ালা সকল গুণের আধার। সকল গুণ তাঁর মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। তিনি সৃষ্টিকর্তা। বিশ্বজগৎ ও এর মধ্যে যা কিছু রয়েছে সবই তাঁর সৃষ্টি। তিনি রিযিকদাতা। সকল সৃষ্টিই রিযিকের জন্য তাঁর মুখাপেক্ষী। তিনিই সর্বশক্তিমান এবং সবকিছুর নিয়ন্ত্রক। সকল কিছুই তাঁর পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এককথায় তিনি সর্বগুণে গুণান্বিত। তাঁর গুণের কোনো সীমা নেই। সুন্দর ও পবিত্র নামসমূহ একমাত্র তাঁরই জন্য নির্ধারিত। তাঁর কতিপয় গুণবাচক নাম হলো- রাহিম (পরম করুণাময়), নাছির (সাহায্যকারী), জাব্বার (প্রবল), গাফফার (অতি ক্ষমাশীল), বাসির (সর্বদ্রষ্টা), সামিউ (সর্বশ্রোতা), আলিউ (মহান), হাফিয (মহারক্ষক) ইত্যাদি। বস্তুত আল্লাহ তায়ালা তাঁর সত্তা ও গুণাবলিতে এক ও অতুলনীয়। তাঁর কোনো শরিক নেই। সকল প্রশংসা তাঁরই জন্য, ইবাদতের যোগ্য সত্তা একমাত্র তিনিই।
তাই বলা যায়, নাবিলার বিশ্বাস উক্ত বক্তব্যের সাথে মিল থাকায় তার বক্তব্য সঠিক হিসেবে প্রমাণিত হয়।