1 Answers
বিশ্বাস একটি মানসিক ব্যাপার বলে মানুষের মনে বিভিন্ন চিন্তাধারা, যেমন : আশা, আকাঙ্ক্ষা, মেজাজ, ভয়-ভীতি ইত্যাদির উপর নির্ভর করে। কাজেই সব মানুষের বিশ্বাস একরূপ হয় না। যেমন: অন্ধকার রাতে গোরস্তানের পাশ দিয়ে যাওয়ার সময় একজনের নিকট গোরস্তানের গেটের খুঁটিকে ভূত বলে বিশ্বাস হতে পারে। কিন্তু অপরজনের কাছে কিছুই মনে না হতে পারে। ফলে দেখা যায়, ঘটনাবলির বিশ্বাসের সাথে বিশ্বাসের সম্পর্ক একরূপ নয়। তাই বলা যায়, বিশ্বাস, সবসময়ই একইরূপ বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না।
5 views
Answered