1 Answers
মাছকে 'ক' দ্বারা পরিবারকে নির্দেশ করছে।
শুধুমাত্র কয়েকজন সদস্য একসাথে বাস করলে তাকে আমরা পরিবার বলতে পারি না। পরিবারের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যার ভিত্তিতে সেই প্রতিষ্ঠানকে আমরা পরিবার বলতে পারি।
বংশ রক্ষা পরিবারের অন্যতম বৈশিষ্ট্য। একমাত্র পরিবারের মধ্যে যৌন প্রক্রিয়ার মাধ্যমে সন্তানের জন্মদান প্রক্রিয়া সংঘটিত হয়। সার্বজনীনতাও পরিবারের অন্যতম বৈশিষ্ট্য। মানব সভ্যতার বিকাশের প্রতিটি পর্যায়েই পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। পরিবার হলো মানুষের সমাজবদ্ধ জীবনের সার্বজনীন রূপ। নির্দিষ্ট বাসস্থানকে কেন্দ্র করেই একটি পরিবার গড়ে উঠে। এই বাসস্থানেই পরিবারের সদস্যরা একত্রে বসবাস করে। আবার পরিবার কতগুলো আবেগীয় বৈশিষ্ট্যকে কেন্দ্র করে গড়ে উঠে। পারিবারিক পরিবেশে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্নেহ-মমতা, প্রেম-প্রীতি প্রভৃতি অনুভূতিসমূহ গড়ে উঠে। ছকে বংশ রক্ষা, সার্বজনীনতা, নির্দিষ্ট বাসস্থান ও আবেগিক ভিত্তি এ বৈশিষ্ট্যগুলোর উল্লেখ রয়েছে। যা পরিবারের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ।